উজিরপুরের ৪ নং ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রাসেল মৃধা — জনসেবার অঙ্গীকারে নির্বাচনী মাঠে

উজিরপুরের ৪ নং ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রাসেল মৃধা — জনসেবার অঙ্গীকারে নির্বাচনী মাঠে

নিজস্ব প্রতিবেদক উজিরপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের উজিরপুর উপজেলার ৪ নং ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ ক্রমেই জমে উঠছে। ইতোমধ্যে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ রাসেল মৃধা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে এলাকায় তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয়দের মতে, একজন যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের প্রসঙ্গ উঠলেই সবার আগে উচ্চারিত হয় মোহাম্মদ রাসেল মৃধার নাম।

স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো বিপদ-আপদে দিন-রাত নির্বিশেষে তাকে পাশে পাওয়া যায়। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে তার অংশগ্রহণ তরুণ সমাজকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করেছে।

মোহাম্মদ রাসেল মৃধা জানান, জনগণের সমর্থন পেলে তিনি ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে মানুষের সেবা করাই আমার স্বপ্ন। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে চলতে গিয়ে কখনও ইচ্ছায় বা অনিচ্ছায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান বলে জানান।

৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আমাকে আপনাদের পাশে থাকার একটি সুযোগ দিন। আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমার পথচলার শক্তি।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ওয়ার্ডের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। আর সেই প্রত্যাশার কেন্দ্রেই রয়েছেন যুব সমাজসেবক মোহাম্মদ রাসেল মৃধা।