সামাজিক সংগঠন ইষ্ট মশাং ইয়ং ইউনিটি উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবে
উজিরপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে সেমাই-চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করবে সামাজিক সংগঠন ইষ্ট মশাং ইয়ং ইউনিটি (EMYU)
তাদের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ঈদ উপহার প্রকল্প, সিজন-৯(২০২৩)।
এসময় সংগঠনের সদস্যরা জানান, সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই মহৎ উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র আয়োজন।
এই সংগঠন সারা বছরই মানবকল্যানে বিভন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন বৃক্ষরোপণ, মাছের পোণা অবমুক্ত করন, অসহায় পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি ।
এবছর রোজায় শুরুতে তারা গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

ঈদ উপহার প্রকল্প,সিজন-৯ কমিটির আহ্বায়ক মোঃমাহমুদ আফ্রিদি সমাজের সকল বিত্তবান ও প্রবাসী ভাইদেরকে সাহায্যের ও সহযোগিতার আহব্বান জানিয়েছেন,ঈদ উপহার প্রকল্প,সিজন-৯ কমিটির আহ্বায়ক মোঃমাহমুদ আফ্রিদি বলেন সকলে যদি এগিয়ে আসেন তাহলে ঈদ উপহার প্রকল্প,সিজন-৯(২০২৩) তাদের এই প্রকল্পটি আরো সুন্দর ভাবে বাস্তবায়ন করতে পারবে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ,নগদ,ও রকেট নাম্বার নিন্মরূপঃ
১। মাহমুদ আফ্রিদি ; 01646616625 (Bksh)
২। খাইরুল ইসলাম : 01734849484 (Nogod)
৩। গোলাম কিবরিয়া টিপু: 01721374705 (Bksh)
অপরদিকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সদস্যরা জানান,সমাজের যে কোন উন্নয়ন ও সেবামূলক কাজে ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যরা।












