বরিশাল উজিরপুরে জামে মসজিদ কোবাতে জুম্মা নামাজের শুভ উদ্বোধন

বরিশাল উজিরপুরে জামে মসজিদ কোবাতে জুম্মা নামাজের শুভ উদ্বোধন
স্থানীয় ধর্ম প্রাণ মুসল্লিগণ নামাজ আদায় করছেন

উজিরপুর প্রতিনিধি :- বরিশাল উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী গ্রামের লোকালগেট সংলগ্ন‘জামে মসজিদ কোবা’নামে একটি মসজিদে জুম্মা নামাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটির পরিপূর্ণ কার্যক্রম শুরু হয়। একালারবাসীর সার্বিক সহযোগিতায় মসজিদটি জুমার নামাজ আদায় করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামে মসজিদ কোবার সভাপতি মোঃ নূর মোহাম্মদ মল্লিক  বলেন,পশ্চিম কেশবকাঠী গ্রামের লোকালগেট সংলগ্ন এই অংশে একটি জামে মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। জুমার নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন স্থানীয় ধর্ম প্রাণ মুসল্লিগণ। র্দীঘ দশ বছর পরে ‘জামে মসজিদ কোবাতে’জুম্মা নামাজ পড়তে পেরে স্থানীয় সকল ধর্ম প্রাণ মুসল্লিগণ আনন্দিত। উল্লেখ্য যে ২০১২ সাল থেকে জামে মসজিদ কোবাতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো ধর্ম প্রাণ মুসল্লিগণ। হারতা বাজার থেকে হাবিবপুর সুইজগেট বাজার পর্যন্ত রাস্তা সংলগ্ন কোন জামে মসজিদ না থাকার কারনে অনেক মুসল্লিগণ জুম্মা নামাজ পড়তে পারতো না। 

স্থানীয় ধর্ম প্রাণ মুসল্লিগণ জানান ওয়াক্ত নামাজ গুলো পড়তে দুরের মসজিদে যেতে হয়। এ সমস্যার সমাধানে এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি স্থাপিত হয়েছে। 

এতে করে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি সকাল বেলা শিশুরা মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে। জুম্মা নামাজ ও দোয়া পরিচালনা করেন যুগিরকান্দা আব্দুর রব সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক, মাওলানা মুহাম্মদ সোলাইমান। 


জুম্মা দিন প্রথম রোজা হওয়ার কারনে ইফতারের সময় মসজিদ কিমিটির পক্ষ থেকে আগত সকল মুসুল্লীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।