বরিশালে উজিরপুর পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বরিশালে উজিরপুর পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি :-বরিশালের উজিরপুর পশ্চিম কেশবকাঠী যুব সমাজের উদ্যোগে প্রথম  বার্ষিক ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার  বাদ আছর হতে স্থাণীয় শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত পরিবেশন করেন। বাদ মাগরীব হতে উজিপুর উপজেলায় ওটরা ইউনিয়ন এর পশ্চিম কেশবকাঠী গ্রামের লোকালগেট সংলগ্ন মসজিদে কোবা মাঠে মোঃ মতিউর রহমান মৃধা সভাপতিত্বে মাহফিলের শুভ উদ্বোধন করেন। মাওলানা মো.আসাদুজামান ও মোঃ মইনুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওটরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ খালেক রাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাসাদুক বেপারী,(কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক)মোঃ আসাদুল হক বাচ্চু ,(৭০ নং হস্তিশুন্ড এম, ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক)মোঃ নাজমুল হক,(ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)মোঃ মামুন মল্লিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান বক্তা হিসাবে ওয়াজ নসিহত করছেন  মিসর আল আয্হার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী প্রাপ্ত হাফেজ কারী মুফতি মোজাম্মেল হোসাইন আযহারী(খতিব,কলেজগেট জামে মসজিদ,মোহাম্মদপুর ঢাকা,
প্রভাষক আরবি হাজী শরীয়াতুল্লাহ মডেল মাদরাসা মোহাম্মদপুর ঢাকা)।
বিশেষ বক্তা- আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক আযহারী,(অধ্যক্ষ উজিরপুর আলিম মাদরাসা,ইমাম ও খতিব উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ,উজিরপুর বরিশাল)।
বিশেষ আলোচক- হযরত মাওলানা মোজাম্মেল হক,(পরিচালক হাবিবপুর নূরানী হাফিজী ও কওমী মাদরাসা ,উজিরপুর বরিশাল) ও মাওলানা মোহাম্মদ আব্দুর রব (মুহতামিম,দারুল উলুম মাদরাসা ও এতিম খানা,আউয়ার,বানারীপাড়া,বরিশাল)।

গভীর রাতে মাহফিলের প্রধান বক্তা উপস্থিত শত শত মুসুল্লীদের নিয়ে মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং মাহফিল কমিটি উপস্থিত মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্মরত মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন ২০ টি মাদ্রাসার অধ্যক্ষ গণ ও সহ  শত শত মুসুল্লী সাধারণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পশ্চিম কেশবকাঠী এলাকার যুব সমাজ।