মহানবী ও তার স্ত্রীদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি

মহানবী ও তার স্ত্রীদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি

বরিশাল জেলার উজিপুর উপজেলায় ওটরা ইউনিয়ন এর পশ্চিম কেশব কাঠি গ্রামের  আলোক মাল এর ছেলে অপূর্ব মাল হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করছেন। 

এর আগে শনিবার তার ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদকে (সাঃ)ও তার স্ত্রীদেরকে নিয়ে  কটাক্ষ এবং ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার মূলক পোস্ট  বিভিন্ন  ছবি পোস্ট করেন । পোস্টটি ফেসবুকে প্রকাশ পেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় গোটা গ্রাম জুড়ে উত্তেজনা।

এলাকাবাসীর উত্তেজনার খবর পেয়ে  অপূর্ব মাল তাৎক্ষণিক ভাবে সে ও তার পরিবারেরর লোকজন নিয়ে পালিয়ে যায়।

এদিকে পোস্টটিকে কেন্দ্র করে ধর্মপ্রান এলাকাবাসী একাধিকবার বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করে এবং অপূর্ব মালকে দ্রুত গ্রেপ্তার সহ ফাঁসির দাবি করেন। ঘটনা স্থলে পুলিশ এসে দ্রুত যুবককে গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হন উজিরপুর মডেল থানা ওসি মো. আলী আরশাদ,ওটরা ইউনিয়ন চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃকামাল মৃধা সহ স্থানীয় সম্মানিত ব্যাক্তি বর্গ।